Our Link Partner: Washington Bangla Radio ©2009-2010 Ichchhamoti and Authors. All Rights Reserved. Site Designed by Aurora Media
This site is best viewed in Firefox and Safari for Windows browsers.
একদিন ইস্কুলে গিয়ে দেখে অর্কদুইদলে বেধে গেছে বড় জোর তর্ক;তর্কের কেন্দ্রে ছিলো শীত গ্রীষ্মতুচ্ছ বিষয় নিয়ে ভয়ানক দৃশ্য।গ্রীষ্মের বিরুদ্ধে ছিল এই যুক্তিহাসফাঁস করা থেকে নেই কোনো মুক্তি;খাদ্যেও সুখ নেই খেয়ে নেই স্বস্তিখেয়ে পরে বসে শুয়ে শীতে সুখ অস্তি।হাড় কাঁপা ঠান্ডায় ভোরে ওঠা শক্তবাইরে গেলেই যেন জমে যায় রক্ত;হাত পায়ে টান ধরে খস খস গাত্রটের পাবে হাড়ে হাড়ে জলে নামা মাত্র।কাঁঠালের দেশে পাবে আম জাম বিল্বরসে ভরা ফলগুলি গরমেতেই মিললো;সরবতে স্বাদ পাবে,সুখ দেবে লস্যিবাসনা তৃপ্ত হবে হও যত দস্যি!শীতকালে পাবে তুমি যত শাক সব্জিপেট ভরে খেতে পার ডুবিয়ে ঐ কব্জি;খেজুরের রসে পাবে নলেনের সন্দেশপার্বণী পিঠা পাবে খেতে পার কমবেশ।সবদিক শুনে বুঝে হেঁকে বলে অর্কখুব হলো থামো দেখি থামাও বিতর্ক;শীতকালে শীত ভালো গ্রীষ্মে ঘর্মসমতালে তাল রাখা প্রকৃতির ধর্ম।জামাল ভড়বারাসাতউত্তর চব্বিশ পরগনা