Our Link Partner: Washington Bangla Radio ©2009-2010 Ichchhamoti and Authors. All Rights Reserved. Site Designed by Aurora Media
This site is best viewed in Firefox and Safari for Windows browsers.
অরুণ-আভার আভাস পেয়ে'যাচ্ছি-যাবো' করছে রাতভোরাই সুরের বাজিয়ে শানাইদোয়েল শোনায় 'সুপ্রভাত'চমকে জেগে কোরাস জমায়দুরের কুহু কাছের টিয়েদীঘির ঘাটে ডাহুক ডাকেকূঁক কোঁয়া কূঁক কূঁক ককিয়ে।ভিনগেরামে হাঁকল মোরগপ্যাঁক বলে হাঁস ভাসল জলেকার্নিসেতে কাকের কা কাকুব কুব কুবো ডেকেই চলে।ভোরের হাওয়ায় আওয়াজ আসেঘরের পাশে হরেক রকমশালিখ চড়াই বুলবুলি আরপায়রাগুলোর বকম বকম।ঝলমলানো শরত রোদেসূয্যিদেবের রাজ্যপাটপাখপাখালির বৃন্দগানেরজলসা জমে জমজমাট।
রেবতীভুষণ ঘোষ