| শীতের অ্যালবাম |
|
শীতের ঘন কুয়াশার মধ্যে আমাদের বাস যখন ভসরা ঘাটে থামলো তখন বুঝতে পারিনি সামনে কিছুটা হাঁটলেই সুবর্ণরেখা নদী। ![]() ![]() এমন একটা জায়গায় আমাকে যেতে হবে যেখানে এই নবান্নে সবাই আনন্দে মেতে আছে। সিরাজুলকে ফোন করলাম কিন্তু সিরাজুলের সামনেই পরীক্ষা। আর এই শীতে সুন্দরবন থেকে সিরাজুলের আসাটাও বেশ কষ্টকর। তাই হঠাতই একদিন নিজেই বেড়িয়ে পড়লাম আমার দিদির বাড়ি নয়া গ্রামে।আচ্ছা দাঁড়াও নৌকা থেকে নেমে এখোনো হাঁটা পথে অনেকটা পেরোতে হবে সুবর্ণরেখা নদী। ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ফিরে আসছি, আমার খুড়িমা ডেকে বললেন পিঠা পুলির সময় এসেছো আর কিছু খেয়ে যাবে না তাও কি হয়?তিনি পাটিসাপটা ভাজতে বসলেন। ![]() তুমি পাটিসাপটা দেখে লোভ দাও আর আমি সেই ফাঁকে বাড়ির পাশের ঝিলে শীতের পাখি দেখে আসি কেমন...
কল্লোল |