| ইচ্ছামতীর কথা |
![]() 'ইচ্ছামতী' বাংলা ভাষায় প্রকাশিত ছোটদের জন্য ত্রৈমাসিক ই-পত্রিকা। 'ইচ্ছামতী' প্রকাশিত হয় কলকাতা থেকে । আজ ইন্টারনেটের দৌলতে মুছে গেছে দেশ-কালের গন্ডী, তাই 'ইচ্ছামতী' শুধুমাত্র কলকাতার নয়, সারা পৃথিবীর সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের বন্ধু । 'ইচ্ছামতী'র প্রথম প্রকাশ ২৭শে সেপ্টেম্বর, ২০০৮, 'শরত সংখ্যা ২০০৮' এর হাত ধরে। তারপর কেটে গেছে এক বছরের বেশি সময়, প্রকাশ হয়েছে আরো পাঁচটি সংখ্যা। গুগ্ল অ্যানালিটিক্স বলছে এই এক বছরের একটু বেশি সময়ে 'ইচ্ছামতী' পড়েছেন/ দেখেছেন তিপ্পান্নটি দেশের প্রায় চার হাজার পাঠক। ছোট্ট 'ইচ্ছামতী'র কাছে এ কিন্তু এক বড় পাওনা। 'ইচ্ছামতী'র গত সমস্ত সংখ্যার যাবতীয় ছড়া/গল্প/তথ্যমূলক/নিয়মিত লেখার আর্কাইভ এবং অন্যান্য খবরাখবর পাওয়া যাবে ইচ্ছামতীর নিজস্ব ব্লগে। এই ওয়েবসাইট তৈরি হয়েছে Unicode font ব্যবহার করে। তোমার কম্প্যুটার এ Unicode font না থাকলে, বা ব্রাওজার বাংলা বর্ন ঠিক ভাবে দেখাতে না পারলে, এই পাতার ওপরের বাঁ দিকের দ্বিতীয় লিঙ্কটা (top-left second link) ভালো করে পড়ে নাও। এই ওয়েবসাইট সবথেকে ভাল দেখা যাবে Firefox এবং Safari Browser এ। Internet Explorer এবং Safari 'খন্ড ত' ঠিক করে দেখাতে পারছে না। তাই আমরা "উত্সব", "হঠাত্" এই সব শব্দে 'খন্ড ত' এর বদলে 'ত ' ব্যবহার করেছি। না হলে দেখতে খারাপ লাগছে। যথাসম্ভব খুঁটিয়ে দেখার পরও মাঝে মাঝে কিছু বানান ভুল থেকে যায়। এইসব অনিচ্ছাকৃত ভুলের জন্য আগে থেকেই মাপ চেয়ে নিচ্ছি। আগামি দিনগুলোতে ইচ্ছামতী আরো অনেক ছোট এবং বড় পাঠকের মনের মতো ই-পত্রিকা হবে এই আশা রাখি।
নতুন বছর সবার ভালো কাটুক। সম্পাদনা ও অলংকরনঃ মহাশ্বেতা রায় সহ-সম্পাদনাঃ কল্লোল লাহিড়ী পরিকল্পনা ও রূপায়ণঃ অরোরা মিডিয়া |