| ধন্যবাদ জানাই |
![]() আরেকটু বড় হল ইচ্ছামতী। এই এক বছরে চলার পথে উৎসাহ যুগিয়েছেন বহু শুভানুধ্যায়ী পাঠক বন্ধু। নিজেদের ব্যস্ত কর্মজীবনের মধ্যে থেকে সময় বার করে নানা স্বাদের লেখা পাঠিয়ে ইচ্ছামতীকে সমৃদ্ধ করেছেন দেশ -বিদেশের লেখক বন্ধুরা। নিজেদের আঁকা ছবি দিয়ে ইচ্ছামতীর পাতা সাজিয়ে তুলেছে ছোট্ট বন্ধুরা। এই নতুন বছরে ইচ্ছামতীর সকল লেখক ও পাঠক বন্ধুদের আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিন গুলিতেও ছোট্ট ইচ্ছামতীর হাত ধরে থাকবে সবাই, এই আমাদের আশা।
|