ইচ্ছামতী পুজোর বন্ধু স্বাধীনতার প্রকাশিত নিয়ে পাতা প্রথম শিল্পের কয়েকদিন দেশে উৎসব ছোট্টবেলাঃপর্ব ইচ্ছামতীর ২০০৮ বসন্ত ইউরোপ চিঠি ছোট্ট ২০১০ আঁকিবুকি শীতের গ্রীষ্ম বাড়ির ২০১১ শুভেচ্ছা ২০০৯ খেলা লেগেছে কেমন পর্ব পাতাঃশরত আমার সংখ্যা পাতাঃশীত মজার ঠাকুর নতুন গন্ধ বর্ষা ঘোড়া কোথায় পাতাঃ গল্প উজ্জ্বল অধ্যায়ঃপর্ব গপ্পো ছুটি সিনেমা গরমের
তুমি কি ইচ্ছামতীর নতুন সংখ্যা প্রকাশের ই-মেল পেতে চাও? তাহলে, এইখানে নিজের নাম ও ই-মেল রেজিস্টার কর।

ইচ্ছামতীর জন্য তোমার লেখা গল্প , কবিতা বা আঁকা ছবি পাঠাও। গল্প বা কবিতা ছাড়াও লেখা পাঠাতে পারো তোমার পছন্দের যেকোন বিষয়ে । জ্ঞান-বিজ্ঞান নিয়ে লেখা পাঠাও 'পরশমণি' বিভাগে। আর খেলার খবর জানাও 'এক্কা-দোক্কা' বিভাগে। তোমার দেখা নতুন ছবি বা নতুন পড়া লেখক কে নিয়েও লিখতে পারো । যারা দেখতে বড় কিন্তু মনে মনে এখনো ছোট, তারা লিখে ফেল নিজেদের ছোটবেলার কথা 'আনমনে' বিভাগে । এইসব বিভাগে না পাঠাতে চাইলে তোমার ইচ্ছামত লেখা লিখে পাঠিয়ে দাও 'ইচ্ছে মতন' বিভাগে।
তুমি কি ছুটীতে কোথাও বেড়াতে যাবে ? সমুদ্রে বা পাহাড়ে? সেইখানের ভাল লাগা কয়েক টা মুহুর্তের ছবি আর তার সাথে অল্প লেখা জুড়ে তৈরি কর 'ছবিতে গল্প' বা Photo Essay। লেখা আর ছবি পাঠিয়ে দাও আমাদের। সেই লেখা প্রকাশিত হবে 'দেশে-বিদেশে' বিভাগে। তোমার বাগানের কোনায় ফুলগাছের বেড়ে ওঠা, বা তোমার প্রিয় উত্সবের ছবি দিয়েও তৈরি করতে পার 'ছবিতে গল্প' । আর নানারকম বিষয়ে মজাদার বা তথ্যপূর্ণ সব কথা লিখে জানাও 'জানা-অজানা' বিভাগে।
কি ভাবে পাঠাবে
সব লেখক-লেখিকাদের অনুরোধ করা হচ্ছে বাংলা unicode ব্যবহার করে আমাদের লেখা পাঠাতে। লেখা পাঠাতে হবে Notepad (.txt) বা MS-Word (.doc) ফাইলে। এই বিষয়ে অনেক তথ্য এবং free software পাবে এই লিঙ্ক -এ;
নিতান্তই না পারলে English letters দিয়ে বাংলা শব্দ টাইপ করে ফেল। করে আমাদেরকে ই-মেল করে দাও -.doc বা .txt file হিসাবে ; আমরা নিজেরাই বাংলা টাইপ করে নেব। বাবা বা মাকে বল একটু দেখিয়ে দিতে কিভাবে English letters দিয়ে বাংলা শব্দ টাইপ করতে হয়।
ছবি পাঠাও jpg, png , gif format -এ। ছবির width 500 pixels অবধি হতে পারে। লেখা/ছবির সাথে অবশ্যই লিখতে ভুলোনা তোমার নাম, বয়স আর কোথা থেকে পাঠাচ্ছো।
তথ্যমূলক লেখা দিলে সূত্র (বই/ইন্টারনেট) লিখে দিতে হবে। ফটোগ্রাফ দিতে হলে সেগুলি অবশ্যই কপিরাইট -ফ্রি হতে হবে। ইন্টারনেটের অন্য কোন ওয়েবসাইট থেকে ছবি ব্যবহার করলে সূত্র জানাতে হবে।